প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম
ছবি-যাযাদি নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আসর নামাজের পর মাধবদী বাজার জালপট্টি মসজিদ থেকে শুরু করে পুরাতন বাসস্ট্যান্ড রাইন ওকে মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার আহ্বায়ক মাওলানা আবুল কাসেম।
এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুল আউয়াল, বাংলাদেশ মুজাহিদ কমিটির পৌর শাখার সভাপতি মাওলানা ইয়াকুব ইসলামপুরী, ইসলামি আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌরসভা শাখার সভাপতি মাহমুদুল ইসলাম, ইসলামি যুব আন্দোলন মাধবদী পৌরসভা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন মাধবদী পৌরসভা শাখার সভাপতি অন্তর হোসেন ফারহানপ্রমূখ।
বিক্ষোভ মিছিলে বক্তারা তেল, গ্যাস ও বিদ্যুৎ এর দাম বৃদ্ধির প্রতিবাদ করে সরকারি দলকে উদ্দেশ্য করে বলেন এই নিত্য প্রয়োজনী দ্রব্যগুলোর দাম নিয়ন্ত্রণ করুন। কারন দেশের মানুষের কষ্ট হচ্ছে। অন্যত্থায় দেশের মানুষ আপনাদের ক্ষমতায় থাকতে দিবেনা।