প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পরশুরাম ও ফুলগাজী প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন

পরশুরাম, ফেনী সংবাদদাতা

সারাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ০১ অক্টোবর পরশুরাম ও ফুলগাজী সফর করবেন।এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর

2026-09-25T20:42:51+06:00
2026-09-25T20:42:51+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পরশুরাম ও ফুলগাজী প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন
পরশুরাম, ফেনী সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম  
ছবি-যাযাদি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ০১ অক্টোবর  পরশুরাম ও ফুলগাজী  সফর করবেন। 

এ উপলক্ষে  ২৫ সেপ্টেম্বর  শুক্রবার দুপুর ১২ টায়  সময় পরশুরাম ও ফুলগাজী বিভিন্ন ভেন্যুর সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম  এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। 

পরিদর্শনের অংশ হিসেবে  পরশুরাম  মুহুরি নদী স্টিল ব্রিজ ঘাটঘর  পথসভাস্থল, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় অস্থায়ী হেলিপ্যাড মাঠ, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ,বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠ এবং ফুলগাজী ডাক বাংলো পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গৃহীত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা ও সমন্বয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকে সুসংহত ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অতনু বড়ুয়া,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র আবু তালেব,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আশ্রাফুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট  আবদুল হালিম মাকসুদসহ জেলা উপজেলা  পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত