প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম
ছবি-যাযাদি ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ নুর আক্তার হোসেন এবং সেক্রেটারি পদে মোঃ হারুন অর-রশিদ নির্বাচিত হয়েছেন। উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নতুন নির্বাচিত কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন,ভাইস -চেয়ারম্যান মোঃ আ: হালিম,ট্রেজারার মোঃ কামাল হোসেন,ডিরেক্টর মোঃ সাজ্জাদ হোসেন সঞ্চয় ও মোঃ আলহাস উদ্দিন।
শুক্রবার সকাল থেকে নির্বাচনকে ঘিরে প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে সদস্যদের অংশগ্রহণে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং পরবর্তীতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার (অ: দা:) আবু রায়হান মোহাম্মদ শাহরিয়া কাকন্দ,নির্বাচন কমিটির সদস্য আসলাম মিয়া বাবুল, সদস্য ও উপজেলা সমবায় কার্যালয় সহকারী পরিদর্শক মোঃ আবুল হাশিম।
নবনির্বাচিত সভাপতি মোঃ নুর আক্তার হোসেন ও সেক্রেটারি মোঃ হারুন অর-রশিদ দায়িত্ব পালনের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সমিতির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্টরা নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানান।
তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সদস্যদের কল্যাণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।