দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ২৭

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকা দেশে জোহানেসবার্গ ও কেপটাউন শহরে বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ২৬

2026-09-27T13:04:19+06:00
2026-09-27T13:04:19+06:00
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ২৭
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ পিএম  
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকা দেশে জোহানেসবার্গ ও কেপটাউন শহরে বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ২৬ জন। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই স্থানীয় দুটি বিনোদনকেন্দ্র ও পানশালায় (বার) ঘটেছে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমে একটি বারে একদল অস্ত্রধারী ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, গুলি চালানোর পর হামলাকারীরা কয়েকজন ক্রেতার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দুটি গাড়িতে করে স্থান ত্যাগ করে। এ ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

একই রাতে কেপটাউনের ল্যান্ডল এলাকার একটি বিনোদনকেন্দ্রেও একই ধরনের হামলা হয়। স্থানীয় সময় রাত ১টা ৪৬ মিনিটের দিকে হওয়া ওই হামলায় ১০ জন নিহত এবং ১১ জন আহত হন। নিহতদের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানিয়েছে, দুটি ভিন্ন শহরের এই রক্তক্ষয়ী হামলার মধ্যে কোনো সরাসরি সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার মূল কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  হামলা  নিহত 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত