যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাটি থেকে পাচ সন্দেহভাজন গ্রেপ্তার

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

ইরানে হামলায় ব্যবহৃত যুক্তরাজ্যের একটি মার্কিন বিমানঘাঁটি এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। বিস্ফোরক আইনে অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের

2026-09-27T21:52:42+06:00
2026-09-27T21:52:42+06:00
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাটি থেকে পাচ সন্দেহভাজন গ্রেপ্তার
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ পিএম  
সংগৃহীত ছবি
ইরানে হামলায় ব্যবহৃত যুক্তরাজ্যের একটি মার্কিন বিমানঘাঁটি এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। বিস্ফোরক আইনে অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, স্থানীয় সময় রবিবার ভোরে গ্লুচেস্টারশায়ার ওয়েলফোর্ড এলাকায় তিনটি সন্দেহজনক যানবাহনের খবর পাওয়ার পর সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করে। পরে ঘটনাটির তদন্তে কাউন্টার টেররিজম পুলিশ যুক্ত হয়। গাড়িগুলো ঘিরে ৪০০ মিটারের নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে এবং সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল সেগুলো পরীক্ষা করছে।

ঘটনার পর আশপাশের প্রায় ৮৫টি বাড়ির বাসিন্দাকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পাঁচজনই হেফাজতে আছেন।

কাউন্টার টেররিজম পুলিশের সিনিয়র ন্যাশনাল কোঅর্ডিনেটর ভিকি ইভান্স বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ঘাঁটিটি হলো রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি। ব্রিটিশ সরকারের অনুমোদনে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

এর আগে জুলাইয় মাসে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত কোনো ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।
  বিষয়:   যুক্তরাজ্য  মার্কিন বিমানঘাটি  সন্দেহভাজন  গ্রেপ্তার 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত