সাহসিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতি পিপিএম পদক পেলেন খুলনার এসআই আশরাফুল !

খুলনা ব‌্যু‌রো

সারাদেশ

চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং একাধিক চিহ্নিত আসামিকে গ্রেপ্তারে পেশাগত দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি

2026-09-27T19:42:57+06:00
2026-09-27T19:42:57+06:00
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাহসিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতি পিপিএম পদক পেলেন খুলনার এসআই আশরাফুল !
খুলনা ব‌্যু‌রো
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম  
ছবি-যাযাদি
চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং একাধিক চিহ্নিত আসামিকে গ্রেপ্তারে পেশাগত দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন খুলনার লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল ইসলাম। বর্তমান সরকার আমলে খুলনা 

বিভাগের মধ্যে একমাত্র পিপিএম পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাউদ্দিন আহমেদ তাঁর বুকে পিপিএম পদক পরিয়ে দেন।

পুলিশ সূত্র জানায়, খুলনা জেলার রূপসা থানায় কর্মরত থাকাকালে এসআই আশরাফুল ইসলাম একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সময়ে অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর কার্যকর ভূমিকা ছিল।

চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে ধারাবাহিক কর্মদক্ষতা, সাহসিকতা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে রাষ্ট্রীয় এই পদকে ভূষিত করেছে।

পদক পাওয়ার পর প্রতিক্রিয়ায় এসআই মোহাম্মদ আশরাফুল ইসলাম পিপিএম (বার) বলেন, “এ সম্মান শুধু আমার একার নয়; এটি রূপসাসহ খুলনাঞ্চলের সর্বস্তরের সাধারণ মানুষের। আমি এই অর্জন লবণচোরা ও রূপসাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম।”

তিনি বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

পদক অর্জনের পেছনে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য খুলনা জেলা পুলিশ সুপার এবং রূপসা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এসআই আশরাফুল ইসলাম।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত