প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ এএম
ছবি- যাযাদি ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাফিউল আলম, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভূমি সেবা ত্বরান্বিতকরণ, সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ এবং সাধারণ জনগণের জন্য ভূমি বিষয়ক সেবা মানুষের দোরগোড়ায় সহজ ও স্বচ্ছ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
এ সময় তিনি আরো বলেন কারো বিরুদ্ধে দুর্নীতির কিঞ্চিৎ পরিমাণ অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।