প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম
ছবি-যাযাদি দেশের শীর্ষস্থানীয় ওয়াটার পাম্প ব্র্যান্ড ‘প্রিমিটেক’- এর বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রিমিটেক গ্রুপের প্রধান কার্যালয়ে জমকালো এক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর শেষে ইরফান সাজ্জাদ বলেন, “প্রিমিটেক ওয়াটার পাম্পের আধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়িত্ব এবং গুণগত মান আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, দেশের প্রতিটি ঘরে নিশ্চিন্তে অফুরান পানি সরবরাহ নিশ্চিত করতে প্রিমিটেক ওয়াটার পাম্প অনন্য ভূমিকা রাখবে। এমন একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডের বিজ্ঞাপনের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
অনুষ্ঠানে প্রিমিটেক গ্রুপের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, “পণ্যের সেরা কোয়ালিটি নিশ্চিত করার পর আমাদের মূল লক্ষ্য ছিল এই আস্থার বার্তাটি মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া। আর সেই কাজের জন্য আজ আমাদের সাথে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।”
প্রিমিটেক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম এ কাইয়ুম বলেন, “ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় অভিনেতাকে প্রিমিটেক ওয়াটার পাম্পের সাথে যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রিমিটেক সবসময়ই গ্রাহকদের কাছে সেরা প্রযুক্তি ও সর্বোচ্চ নির্ভরতা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি প্রিমিটেক ওয়াটার পাম্প কম বিদ্যুৎ খরচে দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য সুপরিচিত। বাসা-বাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য সব পাম্প বাজারে এনেছে প্রিমিটেক, যা দেশের প্রতিটি প্রান্তে নিশ্চিত করছে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিটেক গ্রুপের ডিরেক্টর দেলোয়ার হোসেন মজুমদার মাশুক, চিফ অপারেটিং অফিসার মোঃ নাজিবুজ্জামান, হেড অব মার্কেটিং সানজিদ ইব্রাহিম সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।