গফরগাঁওয়ে জ্বরে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

গফরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জ্বরে আক্রান্ত হয়ে আমির হামজা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

2026-09-27T19:51:05+06:00
2026-09-27T19:51:05+06:00
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গফরগাঁওয়ে জ্বরে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু
গফরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম  
ছবি-যাযাদি
ময়মনসিংহের গফরগাঁওয়ে জ্বরে আক্রান্ত  হয়ে আমির হামজা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু দক্ষিণ গফরগাঁও উপজেলার  মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খাইরুল মিয়ার ছেলে। সে স্থানীয় মশাখালী টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মশাখালী টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জহিরুল কবির দৈনিক যায়যায়দিনকে শিশু আমির হামজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,  ২/৩ দিন ধরে জ্বরে ভুগছিল।

জ্বর না কমায় পরিবারের লোকজন শনিবার সকালে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । সেখানে চিকিৎসা দেওয়ার পরও আবস্থার উন্নতি না হওয়ায় শিশু আমির হামজাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।পরে  শনিবার  দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক হাসান শাওন বলেন, শনিবার সকালে শিশু আমির হামজা তীব্র জ্বর ও খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হয় । চিকিৎসা দেওয়ার পরও তার জ্বর ও খিঁচুনি না কমায়  উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ডাঃ তৌফিক হাসান শাওন আরও বলেন, শিশু আমির হামজার মাঝে মধ্যে ফেব্রাইল কনভালশন বা  (Febrile Convulsion)  উচ্চ জ্বর বা শরীরের তাপমাত্রা হুট করে অনেক বেড়ে যাওয়ার কারণে হওয়া খিঁচুনি  হত ।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত