প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম
ছবি-যাযাদি জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং ইসলামপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সামাদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, আশরাফুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. দেলোয়ার হোসাইন, প্রেসক্লাবের সদস্য হেলাল উদ্দিন, হোসেন শাহ ফকির, হাসর আলী, সহযোগী সদস্য সুমন খন্দকার, সুমন ইসলাম, মরহুম ওসমান হারুনীর দুই ছেলে মোঃ ইয়ামিন ও ইয়াকিনসহ আরো অনেকে।
এ সময় ইসলামপুর প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও সহকর্মীদের সঙ্গে তাঁর স্মৃতিচারণ করেন। পরে প্রয়াত ওসমান হারুনীসহ সকল মরহুম সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রয়াত ওসমান হারুনীর স্মৃতি ও সাংবাদিকতায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।