ফরিদপুরে চারটি বিদ্যালয়ের ভবন ও আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুর সদর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।রবিবার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর-৩

2026-09-27T21:29:06+06:00
2026-09-27T21:29:06+06:00
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফরিদপুরে চারটি বিদ্যালয়ের ভবন ও আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৯ পিএম  
ছবি-যাযাদি
ফরিদপুর সদর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ নতুন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ফরিদপুরের বাস্তবায়নে ভবন নির্মাণের এ প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

বিদ্যালয় গুলো হল, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুভারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়   ও কানাইপুর সাইবেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নতুন ভবন নির্মাণের ফলে বিদ্যালয়টির অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি হবে বলে আশা করছে ফরিদপুর স্থানীয় সরকার বিভাগ ।

এছাড়া ভবনটি বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, নতুন ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি দুর্যোগের সময় এটি এলাকার মানুষের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। 

ফরিদপুর এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো: আজাহারুল ইসলাম জানান, আজ ফরিদপুর সদর আসনের এমপি মহোদয় চারটি সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে স্কুল ভবন ও আশ্রয়ের আশ্রয়ন কেন্দ্রের প্রায় ৩২ কোটি টাকা কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। তিনি বলেন প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রাকৃতিক দুর্যোগে ও বন্যা আক্রান্ত মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্র হবে। 

এসময় বিএনপিও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত