প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম
ছবি-যাযাদি যশোরের চৌগাছায় ২৭ সেপ্টেম্বর পানিতে ডুবে আবু হুরাইরা (২) ও মাহমুদ হাসান (২) নামের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেল ৫টায় চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আরিফ ঢালির ছেলে আবু হুরাইরা (২) ও তার ভাগ্নে যশোর সদর উপজেলার কাসিমপুর ইউনিয়নের রহেলা পুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান( ২) বাড়ির উঠানে খেলার সময় পরিবারের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে উদ্ধার করেন।
আবু হুরায়রা ও মাহমুদ হাসানকে উদ্ধার করে চৌগাছা আনিছুজ্জামান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।