প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৬ পিএম
ছবি-যাযাদি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও পৌর ইজিবাইক মালিক ও শ্রমিকদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. ইউনুচ আলীকে সভাপতি এবং মো. সুমন মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এম জেনারেল ইসলামের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে মো. মাহফুজ আহমেদ মুছাকে। সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, লাইন সম্পাদক মো. স্বজন হোসেন কিরণ, সহ-লাইন সম্পাদক মো. মাহমুদুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ মো. রিপন মিয়া এবং প্রচার সম্পাদক মো. আজিজুল হক।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. রমজান আলী, মো. জুলু মিয়া, মমিন মিয়া, মামুন মিয়া, রেজাউল হক, তরিকুল ইসলাম, নুর ইসলাম, মনিরুজ্জামান ও বিল্লাল মিয়া।
এ ছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. রবগুল হোসেন, মো. মোকসেদুর রহমান রিমন, মো. কামরুল, মো. জাহিদ হোসেন ও মো. ইউনুস।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, জীবননগর উপজেলা ও পৌর এলাকার ইজিবাইক মালিক ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন নিবন্ধনসহ মালিক-শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করবে এ কমিটি। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইজিবাইক চলাচলকে আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হবে।
নবনির্বাচিত সভাপতি মো. ইউনুচ আলী বলেন, “সকল ইজিবাইক মালিক ও শ্রমিকের ঐক্য বজায় রেখে জীবননগরে ইজিবাইক চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে আমরা কাজ করব। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মালিক-শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকব।”