প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৬ পিএম
ছবি-যাযাদি পরশুরামে প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে পরশুরাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত। গতকাল ২৭ সেপ্টেম্বর বিকেল ৩ ঘটিকার সময় পরশুরাম অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়েছে এসময় প্রধানঅতিথি ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু বলেন, পরশুরামে প্রধানমন্ত্রীর পথসভাস্থল জনসমুদ্রে পরিণত হবে। উপজেলার প্রতিটি ওয়ার্ড থেকে সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেবেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পরশুরাম অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় তিনি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি।
এতে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব। সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।