কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত: চালকসহ ৪ জন নিহত

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চার জন নিহত হয়েছেন। শনিবার রাজধানী মন্ট্রিল থেকে রওনা হওয়ার পর

2026-09-27T13:12:00+06:00
2026-09-27T13:12:00+06:00
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত: চালকসহ ৪ জন নিহত
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২ পিএম  
সংগৃহীত ছবি
কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চার জন নিহত হয়েছেন। শনিবার রাজধানী মন্ট্রিল থেকে রওনা হওয়ার পর স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল শহরে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের সার্জেন্ট আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও বিবিসিকে বলেন, “হেলিকপ্টারটিতে চালকসহ মোট ৪ জন ছিলেন। সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ব্যক্তি মালিকানাধীন ছিল এবং নিহতদের নাম-পরিচয় এখনও উদ্ধার করা যায়নি।”

আন্দ্রিয়ে আরও জানান, শনিবার দু’পুর ২টার পরে দিকে হেলিকপ্টারটি থেকে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের কাছে একটি জরুরি ফোনকল এসেছিল। সেই ফোনকলে এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেছিলেন, শহরের র‌্যাং দে ইকোসাইস এলাকায় হাইওয়ের কাছে একটি হেলিকপ্টার বিপদের মুখে পড়েছে এবং সম্ভবত সেটিতে আগুন ধরে গিয়েছে।

“সেই ফোনকল পেয়েই দুর্ঘটনাস্থলে আসে পুলিশ; কিন্তু ততক্ষণে হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেছে”, বিবিসিকে বলেন আন্দ্রিয়ে। এ ঘটনার তদন্তে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে বলেও জানিয়েছেন আন্দ্রিয়ে।

সূত্র : বিবিসি
  বিষয়:   কানাডা  হেলিকপ্টার  বিধ্বস্ত 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত