বিশ্ব পর্যটন দিবস: কর্মসূচি সফল করায় সংশ্লিষ্ট সবাইকে পর্যটনমন্ত্রীর ধন্যবাদ

মাকসুদুল আলম ভূঞা

জাতীয়

বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ

2026-09-27T19:50:19+06:00
2026-09-27T19:50:19+06:00
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
বিশ্ব পর্যটন দিবস: কর্মসূচি সফল করায় সংশ্লিষ্ট সবাইকে পর্যটনমন্ত্রীর ধন্যবাদ
মাকসুদুল আলম ভূঞা
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম  
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাত, স্থানীয় জনগোষ্ঠী এবং পর্যটনসংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগই বাংলাদেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে পারে।

এ বছর ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়। রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি, সাইকেল শোভাযাত্রা, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাইডেড সিটি ট্যুরসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও পর্যটনকেন্দ্রে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের পর্যটন খাতকে আরও আধুনিক, নিরাপদ, টেকসই ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

তিনি বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, স্থানীয় সরকারের প্রতিনিধিরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন খাতের উদ্যোক্তা ও অংশীজন, পেশাজীবী সংগঠন, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশবাসী ও পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পর্যটনমন্ত্রী।
  বিষয়:   বিশ্ব পর্যটন  কর্মসূচি  পর্যটনমন্ত্রী 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত