শাহআলী থানায় নতুন ওসি, চার থানার পরিদর্শককে বদলি

যাযাদি অনলাইন

জাতীয়

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা

2026-09-28T02:57:58+06:00
2026-09-28T02:57:58+06:00
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
স্বাস্থ্যকেন্দ্রে হামলা
শাহআলী থানায় নতুন ওসি, চার থানার পরিদর্শককে বদলি
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ এএম  
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। শাহআলী থানার নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও চার থানার পরিদর্শককে (অপারেশন ও তদন্ত) বদলি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, মিরপুর মডেল থানার তদন্ত মো. রাজীব হোসেনকে মিরপুর থানার ওসি, লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, ক্যান্টনমেন্ট থানার অপারেশন সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন, মুগদা থানার তদন্ত শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত এবং লাইনওয়ারের পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে ২৬ সেপ্টেম্বর এক অফিস আদেশে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এসময় সাংবাদিকরা উল্লেখ করেন, যখন ভাঙচুর করা হয়েছে, সে সময় পুলিশ উপস্থিত ছিল। এ ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এর জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনি ঠিকই বলেছেন। এ ধরনের একটি ঘটনা রোধ করা অবশ্যই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা দেখছি পুলিশের এই ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না। পুলিশ জানার পরও সময়মতো এসেছিল কি না এবং পুলিশের পক্ষ থেকে কোনো অবহেলা আছে কি না, সবকিছু দেখা হবে।’

মোসলেহ উদ্দিন আহমদ তখন জানিয়েছিলেন, এ ঘটনায় এরই মধ্যে দারুসসালাম এলাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির শনিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা। প্রতিবেদন পাওয়ার পর পুলিশের কোনো সদস্যের যদি অবহেলা বা গাফিলতি থাকে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত