চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচনে সোলায়মান বিশু সভাপতি ও আব্দুল ওয়াহেদ সাধারণ সম্পাদক নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের (ত্রি-বার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মোহাঃ সোলায়মান

2026-09-28T22:08:32+06:00
2026-09-28T22:08:32+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচনে সোলায়মান বিশু সভাপতি ও আব্দুল ওয়াহেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ পিএম  
ছবি-যাযাদি
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের (ত্রি-বার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু। এছাড়া সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় গঠনতন্ত্রের ২০ নম্বর ধারা মোতাবেক সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ মোঃ শামসুল ইসলাম টিপু। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হওয়ায় উক্ত তারিখে ভোটের প্রয়োজন হবে না মর্মে জানানো হয়েছে।

কমিটির সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোঃ গোলাম মোস্তফা ও মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম, যুগ্ম সম্পাদক পদে মোঃ খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ কামরুল আরেফিন বুলু পুনরায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এফ. কে. এম. লুৎফর রহমান, মোঃ শামসুল হক (গানু হাজি), মোঃ শুকুরুদ্দীন, মোঃ মাইনুল ইসলাম, মোঃ সাদিকুল ইসলাম, মোঃ মফিজ উদ্দিন, মোঃ নাজিবুর রহমান, এম. কোরাইশী মিলু, মোঃ আহসানুল ইসলাম হাসান, দাতা সদস্য ডাঃ মোঃ আবুল হাসান এবং প্রাতিষ্ঠানিক সদস্য মোঃ এহতেসামুল হক বাবলু।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট মোঃ রবিউল হক ও অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক। আপিল কমিশনের চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক হোসেন কাজল এবং সদস্য হিসেবে অ্যাডভোকেট মাসিদুল হক ও অ্যাডভোকেট সুলতান আহমেদ চৌধুরী দায়িত্ব পালন করেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত