জয়পুরহাটে মাদব কারবারি পিতা সহ পুত্র গ্রেপ্তার

জয়পুরহাট জেলা প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদকসহ পিতা-পুত্র সহ ৩ জনকে আটক করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বুধবার

2026-09-30T19:52:16+06:00
2026-09-30T19:52:16+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জয়পুরহাটে মাদব কারবারি পিতা সহ পুত্র গ্রেপ্তার
জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম  
ছবি-যাযাদি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদকসহ পিতা-পুত্র সহ ৩ জনকে আটক করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার রাতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন বিজিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।

আটককৃতরা হলেন, শ্রীমন্তপুর গ্রামের সাখাওয়াত হোসেন (৫৩), তার ছেলে পলাশ হোসেন (২৮) ও একই গ্রামের সাহান (২৫)।
জয়পুরহাট-২০ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণে মাদকসহ পাঁচবিবি থানায় হস্তান্তর করেন ।

  বিষয়:   জয়পুরহাট  মাদককারবারি  পুত্র 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত