চাঁপাইনবাবগঞ্জে "বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন"

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৩ -১২ মাস বয়সী ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্ত করার লক্ষ্যে ১৮ দিনব্যাপী টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।বৃহস্পতিবার (১

2026-10-01T17:28:02+06:00
2026-10-01T17:28:02+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে "বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন"
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম  
ছবি-যাযাদি
চাঁপাইনবাবগঞ্জে  ৩ -১২ মাস বয়সী ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্ত করার লক্ষ্যে ১৮ দিনব্যাপী টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সদর উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন  ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হেলাল উদ্দিন খান, সদরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাজমুল ইসলাম,  উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,  উজ্জ্বল কুমার প্রামানিক (এফএআই) ও স্তানীয় কাউন্সিল ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকপ্লের আওতায় জেলার সবকয়টি উপজেলায় একযোগে পিপিআর রোগমুক্ত করার লক্ষ্যে বিনামূল্যে ছাগল ও ভেড়াকে টিকা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ভাইরাসজনিত ছোঁয়াচে পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুর মুখে পতিত হয়। পিপিআর নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় প্রতিটি ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে। এ সময় তিনি আরো বলেন, জেলার প্রতিটি উপজেলার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাক্সিন টিম ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিংয়ের মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেয়া হবে। তিনি টিকাদান কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। 
  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  টিকা প্রদান  পিপিআর রোগ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত