পাবনা-পাকশী, পাবনা-সুজানগর সড়ক প্রশস্তকরণের অনুমোদন

যাযাদি অনলাইন

সারাদেশ

​পাবনা জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়নে যুক্ত হলো এক নতুন মাত্রা। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সড়ক প্রশস্তকরণের অনুমোদন

2026-10-01T18:01:40+06:00
2026-10-01T18:01:40+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পাবনা-পাকশী, পাবনা-সুজানগর সড়ক প্রশস্তকরণের অনুমোদন
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম  
ছবি-যাযাদি
​পাবনা জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়নে যুক্ত হলো এক নতুন মাত্রা। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সড়ক  প্রশস্তকরণের অনুমোদন পেয়েছে গুরুত্বপূর্ণ 'পাবনা-পাকশী' এবং 'পাবনা-সুজানগর' সড়ক। সড়ক দুটি প্রশস্ত হলে এই অঞ্চলে আঞ্চলিক ও জাতীয় যোগাযোগ ব্যবস্থায় গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।  

​এলাকাবাসীর বহুল কাঙ্ক্ষিত এই সড়ক উন্নয়নের এই অনুমোদনে  বিশেষ ভূমিকা পালন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি এবং এলজিঅারডি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব এমপি। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে  সড়কের উন্নয়ন আনুষ্ঠানিক অনুমোদন নিশ্চিত হয়েছে। বিশেষ করে পাবনাবাসীর দীর্ঘ   দিনের স্বপ্ন   এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মাধ্যমেই পাবনার সার্বিক উন্নয়ন হবে।

​স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা-পাকশী ও পাবনা-সুজানগর সড়ক দুটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কপথ। সড়ক সংকীর্ণ থাকায় প্রতিনিয়তই যানজট ও দুর্ঘটনার মতো নানা ভোগান্তির শিকার হতে হতো সাধারণ যাত্রী ও চালকদের। সড়ক দুটি প্রশস্ত হওয়ার ফলে যাতায়াত সময় ও খরচ উভয়ই ব্যাপকভাবে সাশ্রয় হবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে আসবে এক নতুন মোড়, যা পুরো জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।  

​সড়ক প্রশস্তকরন  অনুমোদন লাভের খবরে পাবনার সাধারণ জনগণ, পরিবহন শ্রমিক ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। তারা এই যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
  বিষয়:   পাবনা  পাকশী  সুজানগর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত