প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: যাযাদিজয়পুরহাট জেলা শাখার জিয়া শিশু কিশোর মেলার ক্ষেতলাল থানা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. নাফিউল ইসলাম জনিকে আহ্বায়ক এবং মো. উজ্জ্বল হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মো. নাফিউল ইসলাম জনিকে আহ্বায়ক এবং মোছা. রেখা খানমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. মারুফ ইসলাম সাগর, মো. জোবায়ের হোসেন, মো. আল সাকিব মন্ডল, মো. ফরহাদ হোসেন, মো. রনি ইসলাম, জিহাদ হোসেন, মো. হাসানুজ্জামান, মো. আব্দুর রউফ, মো. লিটন হোসেন, মো. আলিম হোসেন, মো. রনি মাহমুদ, মো. ফেরদৌস রহমান, মো. জুয়েল তালুকদার, নূর ইসলাম, মো. আব্দুল, মো. শাহারুল ইসলাম, নূর মোহাম্মদ এবং মো. নাদিম মিয়া।
এ ছাড়া সদস্যসচিব করা হয়েছে মো. উজ্জ্বল হোসেনকে। কমিটির সদস্যরা হলেন মো. সাইফুল মিয়া, মো. আতিকুল, মো. কাউছার, মো. আলম, মো. বোরহান, মো. মেহেদুল, মো. রায়হান, মো. আজমল তালুকদার, মো. মাহবুব রব্বানী ও মো. রিপন হোসেন।