পুর্নবাসনের দাবিতে প্রধান মন্ত্রীকে উর্দ্দুভাষীদের স্মারকলিপি প্রদান

যাযাদি রিপোর্ট

নগর-মহানগর

উর্দ্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নের সাত ফা দাবিতে লং মার্চ করে প্রধান মন্ত্রীর বরাবর

2026-10-06T00:28:25+06:00
2026-10-06T01:14:23+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় লং মার্চ কর্মসুচি পালন
পুর্নবাসনের দাবিতে প্রধান মন্ত্রীকে উর্দ্দুভাষীদের স্মারকলিপি প্রদান
যাযাদি রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:২৮ এএম  আপডেট: ০৬.১০.২০২৬ ১:১৪ এএম 
উর্দ্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নের সাত দফা দাবিতে লং মার্চ।
উর্দ্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নের সাত ফা দাবিতে লং মার্চ করে প্রধান মন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ষ্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটি (এসপিজিআরসি)।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় এসপিজিআরসি’র সাধারণ সম্পাদক হারুন -অর-রশিদের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা উর্দ্দুভাষীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত হন। পরবর্তীতে সেখান থেকে একটি মিছিল নিয়ে প্রধান মন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ করে। পরে প্রধান মন্ত্রী তারেক রহমান বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। একই কর্মসূচি ও স্মারকলিপির অনুলিপি দেশের সকল জেলার এসপিজিআরসি’র নেতৃবৃন্দ নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট পৃথক পৃথকভাবে পেশ করেন।


কর্মসূচিতে অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন এসপিজিআরসি’র সভাপতি এম শওকত আলী, সহ-সভাপতি ইকবাল আহমে, সহ-সভাপতি মো. খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব আলী এবং খুলনা জোনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, দেশের ১৩টি জেলার ৭০টি ক্যাম্পে বিপুলসংখ্যক উর্দ্দুভাষী মানুষ স্বাধীনতার পর থেকে দারিদ্র্য, অনিশ্চয়তা, আবাসন সংকট ও নিরাপত্তাহীনতার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে ২০২২ সালের ২১ জুন নারায়ণগঞ্জ শহরের কুমুদিনি ও কম্পানি বাগান এলাকা থেকে উচ্ছেদকৃত ২৫০টি পরিবার আজো পর্যন্ত কোন পুনর্বাসন না পেয়ে চরম মানবেতর দিন কাটাচ্ছে। এসপিজিআরসি’র প্রতিষ্ঠাতা মরহুম এম. নাসিম খানের অনুসৃত শান্তিপূর্ণ ও সাংবিধানিক পথ অনুসরণ করেই দীর্ঘেিনর অবহেলিত এই জনগোষ্ঠীর পক্ষে স্মারকলিপিতে প্রধান মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। 

এসপিজিআরসি’র পেশকৃত ৭ দফা দাবি হচ্ছে:

উচ্ছেদকৃত ক্যাম্পবাসীরে জন্য দ্রুত স্থায়ী ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা। স্থায়ী পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ক্যাম্পবাসীকে উচ্ছে না করা এবং বিদ্যমান ক্যাম্প উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসন সুনিশ্চিত করা। স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পবাসীদের যাবতীয় নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা অব্যাহত রাখা।

দেশের সকল উর্দ্দুভাষী ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করা। মিরপুর সেকশন-১২-এর অগ্নিকাণ্ডে প্রাণহানি, জনি হত্যা, খুলনায় মুজিব ও আজা হত্যা, চট্টগ্রামে রেশমী হত্যা, মিরপুরে শামীম হত্যাসহ বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এসপিজিআরসি নেতৃবৃন্দের  বিরুদ্ধে অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা। বহিরাগতদের মাধ্যমে ক্যাম্পে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করে ক্যাম্পগুলোকে নিরাপ আবাসস্থলে রূপান্তর করা। ক্যাম্পভিত্তিক বিদ্যমান প্রাইমারি স্কুলগুলো দখলের চক্রান্ত বন্ধ করে তা রক্ষায় সরকারের জরুরি  হস্তক্ষেপ নিশ্চিত করা।

স্মারকলিপির বিষয়ে এসপিজিআরসি’র সভাপতি এম শওকত আলী ও সংগঠনটির সাধারণ সম্পাদক হারুন -অর-রশিদ আশা প্রকাশ করে বলেন, সরকার মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের নাগরিক হিসেবে উর্দ্দুভাষী জনগোষ্ঠীর এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে আমরা আশাবাদী।
  বিষয়:   উর্দ্দুভাষী  লং মার্চ  স্মারকলিপি 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত