বেলকুচিতে ৮৬টি পূজা মণ্ডপ থাকছে বাড়তি নিরাপত্তা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে এবছর ৮৬টি পূজা মন্ডপে পূজা অনুষ্টিত হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

2026-10-10T15:58:06+06:00
2026-10-10T15:58:06+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বেলকুচিতে ৮৬টি পূজা মণ্ডপ থাকছে বাড়তি নিরাপত্তা
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম  
ছবি-যাযাদি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে এবছর ৮৬টি পূজা মন্ডপে পূজা অনুষ্টিত হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানাগেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্র থেকে জানাযায় , এ বছর বেলকুচি ৮৬ টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এই পূজাকে কেন্দ্র করে কোন প্রকার অপৃতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে লক্ষ্যে  প্রতিটি মণ্ডপকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পূজামণ্ডপগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি বাড়তি পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। পাশাপাশি পূজামণ্ডপ এলাকা ও তার আশপাশে এলাকায় নিয়মিত টহল জোরদার করবে আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম।

​পুলিশ সুত্র থেকে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ অনুষ্ঠান যাতে সঠিক ভাবে পালন করতে পারে সে জন্য প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী'র সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুটি মোবাইল টিমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি থাকছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে কোনো ধরনের গুজব বা উসকানিমূলক বার্তা ছড়িয়ে শান্ত পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে জন্য সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালু রাখবে।

​বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি বৈদ্য নাথ রায় জানান, সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। আমরা আশা করছি অন্যান্য বছরের তুলনায় এবছর আরও বেশি আনন্দ মুখর পরিবেশে আমরা শারদীয় দূর্গাপূজা পালন করতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, ​নিরাপত্তা জোরদারের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে প্রতিমা দর্শন ও পূজা অর্চোনায় অংশ নিতে পারেন, সে ব্যাপারে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। আমরা সব সময় চেষ্টা করবো যাতে সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব সুন্দর ও সুষ্ঠু ভাবে যাতে সম্পন্ন করতে পারে। আমাদের সে ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করছি সকলের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এই পূজা উৎসব পালিত হবে। 
  বিষয়:   বেলকুচি  পূজা  মণ্ডপ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত