প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম আপডেট: ১০.১০.২০২৬ ৮:৩২ পিএম
সংগৃহীত ছবি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ও ভোট চুরির অভিযোগ তুলে দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে আটক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ শনিবার (১০ অক্টোবর) একই স্থান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
তাঁর সঙ্গে দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম, সাকেত গোখলেকেও আটক করা হয়েছে।
কুণাল ঘোষ এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লেখেন, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিয়েছে। কোনও রকম প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন। তার পরেই মমতাকে আটক করা হয়।