দিল্লিতে আটক আম আদমি পার্টির কেজরিওয়াল

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিজ বাড়ির বাইরে থেকে আটক করেছে পুলিশ। ককরোচ জনতা

2026-10-10T17:46:07+06:00
2026-10-10T17:47:05+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
দিল্লিতে আটক আম আদমি পার্টির কেজরিওয়াল
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ পিএম  আপডেট: ১০.১০.২০২৬ ৫:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিজ বাড়ির বাইরে থেকে আটক করেছে পুলিশ।  ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 
আটক হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কেজরিওয়াল অভিযোগ করেন, ভারত ‘চরম স্বৈরশাসনের’ মধ্যে রয়েছে।

উড়োজাহাজ থেকে নামার আগেই সিজেপি নেতাদের গ্রেপ্তার করাকে তিনি ভয়ের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।

কেজরিওয়াল আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে জয়ী হয়েছেন বলে জানেন।

নিজের এই জালিয়াতি আড়াল করতেই তিনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন বলেও দাবি করেন এএপি নেতা।

পোস্টের শেষ দিকে কেজরিওয়াল লেখেন, জ্ঞানেশকে বিদায় নিতে হবে, মোদিকেও বিদায় নিতে হবে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে নয়াদিল্লিতে প্রতিবাদ কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় শনিবার যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠন।
  বিষয়:   দিল্লি  আম আদমি  কেজরিওয়াল আটক 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত