সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় মাল বোঝাই ট্রাকের ধাক্কায় হাসিব সরদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার

2026-10-11T14:08:25+06:00
2026-10-11T14:08:25+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ২:০৮ পিএম  
হাসিব সরদার
নাটোরের সিংড়ায় মাল বোঝাই ট্রাকের ধাক্কায় হাসিব সরদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

আজ রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব সরদার উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহার পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ভ্যানে করে মাছ বিক্রির উদ্দেশ্যে রনবাঘায় যান হাসিব। মাছ বিক্রি শেষে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে নাটোর থেকে ছেড়ে আসা মাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসিবের  মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
  বিষয়:   নাটোর  সিংড়া  ট্রাক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত