প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা বেলাল

দুপচাঁচিয়া প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার

2026-10-11T15:04:47+06:00
2026-10-11T15:04:47+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা বেলাল
দুপচাঁচিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৩:০৪ পিএম  
ছবি: যাযাদি
বগুড়ার দুপচাঁচিয়ায় মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন। রোববার (১১ অক্টোবর) দুপুরে পুলিশি পাহারায় উপজেলার পাইকপাড়া মহল্লায় মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।

বেলাল হোসেনের মা সফুরা বেগম (১০০) বার্ধক্যজনিত কারণে শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে মারা যান। তিনি দুপচাঁচিয়ার পাইকপাড়া মহল্লার মৃত ছইমুদ্দিন প্রামাণিকের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার মো. আসাদুর রহমান জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বেলাল হোসেনকে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা শেষে তাঁকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি বেলাল হোসেন। প্রায় দুই বছর আগে জয়পুরহাট এলাকা থেকে র‌্যাব-১২ তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি বগুড়া জেলা কারাগারে রয়েছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুপচাঁচিয়া উপজেলা শাখার সহসভাপতি ছিলেন।
  বিষয়:   বেলাল হোসেন  দুপচাঁচিয়া  বগুড়া  প্যারোলে মুক্তি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত