রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিটি নষ্ট করতে গিয়ে আটক চার

যাযাদি রিপোর্ট

প্রথম পাতা

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিটিতে চুনকালি দিতে গিয়ে শনিবার দুপুরে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব এএনএম

2026-10-11T00:00:00+06:00
2026-10-11T15:55:18+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
প্রথম পাতা
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিটি নষ্ট করতে গিয়ে আটক চার
যাযাদি রিপোর্ট
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১১.১০.২০২৬ ৩:৫৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
সংগৃহীত ছবি

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিটিতে চুনকালি দিতে গিয়ে শনিবার দুপুরে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব এএনএম আয়াসসহ চার জন আটক হয়েছে। তাদের মধ্যে এক জন নারীও আছে। পুলিশ এ তথ্য জানিয়েছে। আটক বাকি তিন জনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে শাহবাগ থানা থেকে তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, শিল্পকলার সামনে থেকে আটক চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেয়া হয়েছে। এর আগে শাহবাগ থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেছিলেন, শিল্পকলার সামনে থেকে আয়াস নামে এক জনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিটি মুছে দেয়ার চেষ্টা করেছিলেন। ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাথ দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পরেশন। এরপর ফুটপাথের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আকা হয়।

পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ফুটপাথে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানা প্রাচীর সংস্কার করা হয়।
প্রথম পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত