সুন্দরবনে আলিফ বাহিনীর লুকানো অস্ত্র-গুলি উদ্ধার

ফরহাদ হোসাইন, কয়রা

সারাদেশ

খুলনার সুন্দরবনে জলদস্যু আলিফ বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের পর বনের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র, ২৭৪ রাউন্ড গুলি, ২৩টি খালি

2026-10-12T16:16:05+06:00
2026-10-12T16:17:47+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আত্মসমর্পণের পর উদ্ধার ১৪টি আগ্নেয়াস্ত্র, ২৭৪ রাউন্ড গুলি
সুন্দরবনে আলিফ বাহিনীর লুকানো অস্ত্র-গুলি উদ্ধার
ফরহাদ হোসাইন, কয়রা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:১৬ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৪:১৭ পিএম 
সুন্দরবনে জলদস্যু আলিফ বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের পর বনের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার
খুলনার সুন্দরবনে জলদস্যু আলিফ বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের পর বনের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র, ২৭৪ রাউন্ড গুলি, ২৩টি খালি কার্তুজ, সাতটি ওয়াকিটকি সেট ও ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। সংশ্লিষ্ট বাহিনীর দাবি, প্রায় চার মাস আগে এসব অস্ত্র ও সরঞ্জাম মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

আজ সোমবার (১২ অক্টোবর) খুলনায় এসআরবি-৬-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীটির উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে সুন্দরবনের গভীরে জলদস্যুদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে আলিফ বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। পরে আত্মসমর্পণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট বাহিনী জানায়, সুন্দরবনের জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ২ মার্চ থেকে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ নামে বিশেষ অভিযান শুরু হয়। কোস্ট গার্ড, এসআরবি, স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও বন বিভাগ সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর সুন্দরবনে অভিযান চালানো হয়। পরে ৯ অক্টোবর আড়পাঙ্গাসিয়া নদীসংলগ্ন এলাকা থেকে আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ করেন।

মেজর নাজমুল ইসলাম আরও বলেন, আত্মসমর্পণের সময় ওই সদস্যদের কাছে কোনো অস্ত্র ছিল না। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বনের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। জোয়ার-ভাটার পরিস্থিতি বিবেচনায় নিয়ে অভিযান পরিচালনা করতে হয়েছে। অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে দুই দিন সময় লাগে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত