পাকুন্দিয়ায় গাজা সেবনের দায়ে দুই যুবকের তিন মাসের কারাদণ্ড

পাকুন্দিয়া প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাজা সেবন ও মাদকদ্রব্য রাখার দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১২ অক্টোবর)

2026-10-12T16:25:23+06:00
2026-10-12T16:25:37+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পাকুন্দিয়ায় গাজা সেবনের দায়ে দুই যুবকের তিন মাসের কারাদণ্ড
পাকুন্দিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৪:২৫ পিএম 
ছবি: যাযাদি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাজা সেবন ও মাদকদ্রব্য রাখার দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বরাটিয়া চৌরাস্তা এলাকায় গাজা সেবনের সময় স্থানীয় লোকজন ওই দুই যুবককে আটক করেন। এ সময় তাদের কাছে গাজা পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন নেত্রকোনার মদন উপজেলার ষাইটপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে আওয়াল হোসেন (২৩) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর এলাকার আঃ গফুরের ছেলে সানোয়ার হোসেন (২৪)।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও রুপম দাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই যুবকের কাছে মাদকদ্রব্য পাওয়া যায়। তারা মাদক সেবনের বিষয়টিও স্বীকার করেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
  বিষয়:   পাকুন্দিয়া  গাঁজা সেবন  ভ্রাম্যমাণ আদালত  মাদকদ্রব্য  কিশোরগঞ্জ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত