কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৫৩

স্টাফ রিপোর্টার কুমিল্লা

সারাদেশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি

2026-10-12T16:32:18+06:00
2026-10-12T16:32:18+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৫৩
স্টাফ রিপোর্টার কুমিল্লা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৩২ পিএম  
ছবি-যাযাদি
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার  ও জেলা গোয়েন্দা শাখা  বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। এ নিয়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ২ হাজার ৬৪৯ জনকে আটক করা হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানার কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।

আটক কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সের কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাং সদস্যদের হাতে স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আটক ২ হাজার ৬৪৯ জনের মধ্যে আট শতাধিককে বিভিন্ন অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে।

  বিষয়:   কুমিল্লা  কিশোর গ্যাং  আটক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত