চুনারুঘাটে মায়ের অভিযোগে মাদকাসক্ত সন্তানকে ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মায়ের আবেদনের প্রেক্ষিতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকাসক্ত সন্তানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা

2026-10-12T16:41:59+06:00
2026-10-12T16:41:59+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চুনারুঘাটে মায়ের অভিযোগে মাদকাসক্ত সন্তানকে ৬ মাসের কারাদণ্ড
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম  
ছবি-যাযাদি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মায়ের আবেদনের প্রেক্ষিতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকাসক্ত সন্তানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) রাতে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আশিক মিয়া (১৯)। 

তিনি উপজেলার ৮ নম্বর সাটিয়াজুড়ি ইউনিয়নের দৌলতপুর এলাকার ফুল মিয়ার ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, দণ্ডপ্রাপ্ত আশিক মিয়া নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। 

তার বিরুদ্ধে পাওয়া মায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
  বিষয়:   চুনারুঘাট  মাদকাসক্ত  সন্তান 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত