জয়পুরহাটে অট চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়

পাঁচবিবি প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে সাখাওয়াত হোসেন (২৭) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিকশা

2026-10-14T12:29:35+06:00
2026-10-14T12:29:35+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জয়পুরহাটে অট চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়
পাঁচবিবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:২৯ পিএম  
প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে সাখাওয়াত হোসেন (২৭) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাখাওয়াত উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাখাওয়াত। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোন বন্ধ পাওয়ায় তাকে খোজাখুজি শুরু করেন তারা। রাত প্রায় ১টা পর্যন্ত বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

বুধবার সকালে এক স্কুলছাত্র প্রাইভেট পড়তে যাওয়ার পথে পাথরঘাটা সেতুর পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার করে। তার চিৎকার শুনে স্থানীয় এক নারী ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান এবং আশপাশের লোকজনকে খবর দেন। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাখাওয়াতের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে পাচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ও আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী ঘটনাস্থলে যান। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
  বিষয়:   পাঁচবিবি  অটোরিকশাচালক হত্যা  জয়পুরহাট 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত