উখিয়ায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপিত

উখিয়া ( কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস

2026-10-14T18:00:03+06:00
2026-10-14T18:00:03+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
উখিয়ায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপিত
উখিয়া ( কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম  
ছবি-যাযাদি
কক্সবাজারের উখিয়ায় “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে  নানা কর্মসূচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক সংস্থা  ফুড ফর দ্য হাংরি ( এফ এইচ) অ্যাসোসিয়েশন বাংলাদেশের উখিয়া এরিয়া প্রোগ্রাম অফিসের আওতায়  চাইল্ড ম্যারেজ নো মোর  প্রকল্পের উদ্যোগে এ দিবসটি উদযাপিত হয়।

এ উপলক্ষে উখিয়ার মরিচ্যা  কনভেনশন সেন্টারে আলোচনা সভা,  সচেতনতামূলক র‍্যালি,  কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এফএইচের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন   উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুজিনা আক্তার রুমি, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল হাকিম  ফাতেমাতুজ জোহরা গার্লস দাখিল মাদ্রাসার  শিক্ষক মাওলানা ফয়জুল্লাহ ও মাস্টার জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাইল্ড ম্যারেজ নো মোর প্রজেক্ট এর ফোক্যাল পারসন মুহাম্মদ ইউসুফ আলী বক্তারা কন্যাশিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা, তাদের অধিকার ও মর্যাদা রক্ষা, নারী-পুরুষের বৈষম্য দূর করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহের মতো ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধের পাশাপাশি শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে কিশোরী উম্মে হাফসা ও পুষ্পিতা বড়ুয়া এবং কিশোর আবদুল্লাহ জিহাদ কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বপ্ন, সম্ভাবনা ও বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে বক্তব্য দেন।

আলোচনা সভায় অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত