জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ

জবি প্রতিনিধি

সারাদেশ

জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে

2026-10-14T18:03:30+06:00
2026-10-14T18:03:30+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম  
ছবি: যাযাদি
জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকতে হবে। এ নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তির সূত্র হিসেবে ‘জেসিসি/পিএরডি/৭৯/২০২৬-২০২৭’ উল্লেখ করা হয়েছে।

উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) মো. আজম খান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
  বিষয়:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়  পশু জবাই  বিশ্ববিদ্যালয় প্রশাসন  ঢাকা দক্ষিণ সিটি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত