উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী-যুবদের সম্পৃক্ততা জরুরি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

উপকূলীয় অর্থনৈতিক সচ্ছলতা, নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, সমাজে নারী-যুব কার্যকর ও অর্থবহ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ

2026-10-14T19:44:32+06:00
2026-10-14T19:44:32+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী-যুবদের সম্পৃক্ততা জরুরি
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম  
ছবি-যাযাদি
উপকূলীয় অর্থনৈতিক সচ্ছলতা, নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, সমাজে নারী-যুব কার্যকর ও অর্থবহ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি।

বুধবার (১৪ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর 'রূপান্তরমূলক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে নারীর ক্ষমতায়ন ও জ্ঞান বৃদ্ধি' (শক্তি)প্রকল্পের আওতায় বরগুনার পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের হলরুমে অবহিতকরণ সভায় এ দাবি জানানো হয়।

উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.অরবিন্দ দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম, সমাজসেবক এরফান আহমেদ সোয়েন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন কৌশল এবং প্রত্যাশিত ফলাফল সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন, অংশীজনদের ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজে নারীর কার্যকর ও অর্থবহ অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়িত হবে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শিপন চন্দ্র ঘোষ বলেন, নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জলবায়ু সহনশীল ও বহুমুখী জীবিকার সুযোগ বৃদ্ধি, উপকারভোগীদের অর্থনৈতিক সক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়ন, নারী ও যুব নেতৃত্বের বিকাশের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে কৃষি পন্য প্রদান করলে তারা আরও উদ্বুদ্ধ হবে এবং সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই হবে না। 

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, গভীর সাগরে মাছ শিকারে গিয়ে অনেক জেলে নিখোঁজ হয়। এসব পরিবারের সদস্যরা খুবই দুর্বিসহ অবস্থায় দিন যাপন করছে। স্মার্ট কৃষিসহ জলবায়ু সহনশীল বিকল্প জীবিকায় নিখোঁজ জেলের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করলে তারাও সাবলম্বী হবে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত