পরাজিত ফ্যাসিবাদের দোসররা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে

ফরিদপুর প্রতিনিধি

প্রথম পাতা

‘আমরা বিএনপি পরিবার’র অনুষ্ঠানে রুহুল কবির রিজভী* নিউ ইয়র্কে ড. ইউনূসকে অসম্মানের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে* পরিস্থিতি সামাল দিতে

2026-10-15T00:00:00+06:00
2026-10-15T18:04:29+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
প্রথম পাতা
পরাজিত ফ্যাসিবাদের দোসররা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৬:০৪ পিএম (প্রিন্ট সংস্করণ)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ
‘আমরা বিএনপি পরিবার’র অনুষ্ঠানে রুহুল কবির রিজভী 

* নিউ ইয়র্কে ড. ইউনূসকে অসম্মানের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে
* পরিস্থিতি সামাল দিতে সরকারকে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে


দেশের সম্পদ লুটপাট করে পরাজিত ফ্যাসিবাদের দোসররা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদেশে অবস্থান করেও তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের স্বার্থ বিরোধী যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বুধবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নির্যাতনের শিকার অসহায় নেতা-কর্মী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন। ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘পতিত সরকার চাকরি ও কৃষি উপকরণ দেয়ার নামে সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন করেনি। অন্যদিকে, বিএনপি জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক আন্দোলনে ত্যাগ স্বীকার করা নেতা-কর্মী ও তাদের পরিবারের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। অসহায় মানুষের পাশে দাড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করা রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ।’

পরিস্থিতি সামাল দিতে সরকারকে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে
রুহুল কবির রিজভী বলেন, ‘বিশ্ব বাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।’ তিনি অভিযোগ করেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ইনডিয়ায় অবস্থানরত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

রিজভী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের নেতা-কর্মীরা দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপন করছে। আর সেখানে বসেই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ এ অবস্থায় তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউ ইয়র্কে ড. ইউনূসকে অসম্মানের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে
নিউ ইয়র্কে নোবেলজয়ী ড. ইউনূসকে অসম্মান করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এ ঘটনায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে বিগত রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার বিএনপির অসহায় নেতা-কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন দেয়া হয়। পাশাপাশি আবাসন সংকটে থাকা কয়েকটি পরিবারকে ঘর নির্মাণের জন্য সহায়তা দেয়া হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে অনেক নেতা-কর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কেউ আর্থিক সংকটে পড়েছে, আবার কেউ স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে পুনর্বাসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, আর্থিক সহযোগিতা ও সেলাই মেশিন তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি নতুন করে আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ঘর নির্মাণের সহায়তা পাওয়া পরিবারগুলো নিরাপদ আবাসনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রথম পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত