বর্তমান পার্লামেন্ট পাচ বছর টিকবে কি-না সন্দেহ আছে -নাহিদ ইসলাম

যাযাদি রিপোর্ট

প্রথম পাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বর্তমান পার্লামেন্ট পাচ বছর টিকবে কি-না, তা

2026-10-25T00:00:00+06:00
2026-10-25T17:53:21+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
প্রথম পাতা
বর্তমান পার্লামেন্ট পাচ বছর টিকবে কি-না সন্দেহ আছে -নাহিদ ইসলাম
যাযাদি রিপোর্ট
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৫:৫৩ পিএম (প্রিন্ট সংস্করণ)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বর্তমান পার্লামেন্ট পাচ বছর টিকবে কি-না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ১৬ বছর পর ইলেকশন ও নতুন পার্লামেন্ট গঠিত হলেও সেখানে বিরোধী দলের বক্তব্য এবং জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন হচ্ছে না। বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে এই পার্লামেন্ট আর জনগণের পার্লামেন্ট নেই।’ শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের যে কোনো শ্রেণির নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’ শনিবার সকালে গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।’

পরিবহন খাতে চাদাবাজির অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় প্রতিটি বাস ও রুটের গাড়ি থেকে চাদা নেয়া হচ্ছে। এই চাদার ভাগ এখনো আওয়ামী লীগ ও বিএনপি ভাগাভাগি করে নিচ্ছে।’ তার অভিযোগ, তারেক রহমান গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিয়েছেন। সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পুনরুদ্ধারে আবারো রাজপথে নামতে হবে। তিনি বলেন, ‘জনগণ তাদের কথা পার্লামেন্টে তুলে ধরার জন্য বিরোধী দলকে পাঠিয়েছিল। কিন্তু, সেখানে জনগণের কথা বলার সুযোগ না থাকায় তারা আবারো মানুষের কাছে ফিরে এসেছে।’ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানি মন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি।

সংবিধান সংস্কারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক ও প্রহসন চলছে, তা বন্ধ করতে হবে। গণভোটের ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। পার্লামেন্টে পাস হওয়া কর্তৃত্ববাদী আইনগুলো পরিবর্তন এবং জুলাই গণহত্যায় যাত্রাবাড়ীতে শহিদ হওয়া ব্যক্তিদের পাশাপাশি ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে।’ যেসব মামলার রায় হয়েছে, সেগুলো অবিলম্বে কার্যকর করারও দাবি জানান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এবারের ইলেকশন তাকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। তবে, জনগণের মন থেকে তাকে মুছে ফেলা যায়নি। এখন থেকে ঢাকা মহানগর দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি সক্রিয় থাকবে।’ কোথাও চাদাবাজি, সন্ত্রাস বা দখলদারিত্বের ঘটনা ঘটলে তাদের জানাতে জনগণের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

আগামী ৩০ সেপ্টেম্বর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার কর্মসূচি। শ্রমিক ও মজুরদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এতে অংশ নিতে হবে।’ শাহবাগের গণবিক্ষোভ থেকে পার্লামেন্ট ও প্রধান মন্ত্রীর বাস ভবন পর্যন্ত যাওয়ার কথাও জানান তিনি।

প্রথম পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত