পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম * অর্থের অভাব দেখিয়ে প্রতিশ্রুতি দিতে অনীহা, অথচ যুদ্ধের ব্যয় মেটাতে সীমাবদ্ধতা দেখা যায় না
* এমবাসাডরকে জাপান থেকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত
জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও প্রাপ্তির ব্যবধান ক্রমশ বাড়ছে তুলে ধরে পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘কপ সম্মেলনে বাংলাদেশের ভূমিকা ও দর-কষাকষি আরো জোরালো করার জন্য সমন্বয় বাড়তে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কেবল তহবিলের জন্য দর-কষাকষি নয়, বরং গুণগত পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্বের অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের সদিচ্ছা রয়েছে। আমরা শুধু জলবায়ু তহবিলের জন্য দর-কষাকষি করতে চাই না। আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে নেতৃত্বের অবস্থানে নিতে চাই।’ আগামী ৯ থেকে ২০ নভেম্বর টার্কির আন্টালিয়ায় অনুষ্ঠেয় জাতি সংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ সংলাপ ও জাতীয় অবস্থানপত্র প্রকাশের আয়োজন করা হয়।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতি মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এটা সম্ভব নয়। সরকারের এক জন প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক জন কর্মী হিসেবে বলতে পারি, প্রধান মন্ত্রী এ বিষয়ে শতভাগ আন্তরিক। তিনি বলেন, ‘সরকার গঠনের পর পরিবেশ নিয়ে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন, সেগুলো পর্যালোচনা করলেই তার সংবেদনশীলতা বোঝা যাবে। তিনি বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ়ভাবে তুলে ধরতে চান।’
অর্থের অভাব দেখিয়ে প্রতিশ্রুতি দিতে অনীহা, অথচ যুদ্ধের ব্যয় মেটাতে সীমাবদ্ধতা দেখা যায় না
জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও প্রাপ্তির ব্যবধান ক্রমশ বাড়ছে তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ‘অর্থের অভাবের কথা বলে নতুন প্রতিশ্রুতি দিতেও অনীহা দেখা যাচ্ছে। অথচ যুদ্ধের ব্যয় মেটাতে এমন সীমাবদ্ধতা দেখা যায় না।’ স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউটের (সিপৃ) বরাত দিয়ে তিনি বলেন, ‘২০২৫ সালে বিশ্বের সামরিক ব্যয় ছিল দুই হাজার ৮৮৭ বিলিয়ন ডলার।’
আন্টালিয়ার কপ সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতি মন্ত্রী বলেন, ‘প্রথমত, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট তহবিল, বিশেষ করে গৃন ক্লাইমেট ফান্ডের অর্থ প্রাপ্তি সহজ করা, লস এন্ড ড্যামেজ ফান্ড চালু করা, কৃষি ও পানির নিরাপত্তায় প্রযুক্তিগত সহায়তা এবং সংশ্লিষ্ট প্রজেক্ট গ্রহণে কারিগরি সহায়তা দিতে হবে। ক্ষতিগ্রস্ত দেশ ও মানুষের জন্য তহবিলের অর্থ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে হবে।’ তিনি বলেন, ‘দ্বিতীয়ত, উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই সহায়তা মূলত অনুদান হিসেবে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা আরো না বাড়ে। পাশাপাশি জলবায়ু প্রজেক্টে দীর্ঘমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করতে হবে।’
এমবাসাডরকে ফি?রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত
প্রধান মন্ত্রী তারেক রহমানের জাপান সফরে থাকছেন না টোকিওতে বাংলাদেশের এমবাসাডর মো. দাউদ আলী। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকার প্রধানের সফরের ঠিক আগে এমবাসাডরকে সেখান থেকে সরানোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে অভিমত ব্যক্ত ক?রে?ছেন পররাষ্ট্র প্রতি মন্ত্রী-২ শামা ওবায়েদ। শনিবার রাজধানীর সিরডাপে টার্কির আন্টালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে প্রস্তুতকৃত জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও জাতীয় সংলাপ অনুষ্ঠান শে?ষে সাংবা?দিকের কা?ছে এ অ?ভিমত ব্যক্ত ক?রেন তি?নি। প্রধান মন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন তারেক রহমান। জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে বলে প্রত?্যাশা ক?রেন প্রতি মন্ত্রী।