হুথি হামলার জেরে তেলের দাম গত ছয় মাসে সর্বোচ্চ

যাযাদি ডেস্ক

প্রথম পাতা

ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর সউদি আরবে অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন হরমুজ প্রণালিতে অবরোধ

2026-10-25T00:00:00+06:00
2026-10-25T17:58:15+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
প্রথম পাতা
হুথি হামলার জেরে তেলের দাম গত ছয় মাসে সর্বোচ্চ
যাযাদি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৫:৫৮ পিএম (প্রিন্ট সংস্করণ)

ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর সউদি আরবে অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন হরমুজ প্রণালিতে অবরোধ থাকায় বিশ্ব জুড়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তথ্যসূত্র : রয়টার্স 

শুক্রবার যে দামে অপরিশোধিত তেল বিক্রি হয়েছে, তা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাবলইউটিআই) উভয়েরই। এক রিপোর্টে বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে তিন দশমিক ৫৫ ডলার বা শতকরা হিসেবে তিন দশমিক ১৪ শতাংশ।

একই দিন ডাবলইউটিআইয়ের প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১০৩ দশমিক ২৭ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় ব্যারেল প্রতি ডাবলইউটিআইয়ের দাম বেড়েছে তিন দশমিক আট ডলার বা শতকরা হিসেবে তিন দশমিক আট শতাংশ।

বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, এর আগে সর্বশেষ অপরিশোধিত জ্বালানি তেলের এই মূল্যচিত্র দেখা গিয়েছিল গত ২৯ এপৃল। সে সময় আমেরিকা এবং ইরানের মধ্যে সামরিক অভিযান ও পাল্টাপাল্টি আঘাত তুঙ্গে ছিল।

বিশ্লেষকরা জানিয়েছেন, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে শতকরা ছয় শতাংশ, আর ডাবলইউটিআইয়ের দাম বেড়েছে দুই দশমিক তিন শতাংশ। গত কয়েক সপ্তাহ ধরে সউদি আরবকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার ঘটনা আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা এবং তেল সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া ইউনাইটেড আরব এমিরেটসের তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি বিশ্ব জ্বালানি বাজারের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এই অঞ্চলে সরবরাহ ঝুকির আশঙ্কাকে আরো ঘনীভূত করেছে। এ মূল্যবৃদ্ধির জেরে শুক্রবার ওয়াল স্টৃটের জ্বালানি খাত দুই দশমিক পাচ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌছেছে, যদিও আমেরিকার প্রধান শেয়ার সূচকগুলো পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে।

প্রথম পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত