বিশিষ্ট লেখক ও দৈনিক তিতাস কন্ঠের প্রকাশক শওকত হায়াত খানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ,ব্রাহ্মণবাড়িয়া

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত “দৈনিক তিতাস কণ্ঠ” পত্রিকার প্রকাশক, বিশিষ্ট লেখক ও ইসলামিক সেন্টার, ব্রাহ্মণবাড়িয়ার

2026-10-18T18:26:04+06:00
2026-10-18T18:26:04+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বিশিষ্ট লেখক ও দৈনিক তিতাস কন্ঠের প্রকাশক শওকত হায়াত খানের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পিএম  
শওকত হায়াত খান
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত “দৈনিক তিতাস কণ্ঠ” পত্রিকার প্রকাশক, বিশিষ্ট লেখক ও ইসলামিক সেন্টার, ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শওকত হায়াত খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

রোববার ভোর ৬টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ তার বাড়িতে জড়ো হন।

অমায়িক ব্যবহারের অধিকারী শওকত হায়াত খান একজন সমাজকর্মী ছিলেন। জীবদ্দশায় তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি ছিলেন একজন সজ্জন ব্যক্তি।

রোববার বাদ জোহর নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে দক্ষিণ মৌড়াইল কবরস্থানে  তার লাশ দাফন করা হয়। নামাজে জানাজায় সাংবাদিক, রাজনৈতিক,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার  মানুষ অংশ নেন। 

নামাজে জানাযার আগে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাতের সঞ্চালনায় মরহুমের কর্মময় জীবনের প্রতি আলোকপাত করে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খ.আ. ম রশিদুল ইসলাম, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সমতট বার্তার সম্পাদক ও প্রকাশক মনজুরুল আলম ও মরহুমের একমাত্র ছেলে ফজলে রাব্বী খান।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত  পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ এবং দৈনিক তিতাসকণ্ঠ পরিবার। শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
  বিষয়:   শওকত হায়াত খান  তিতাস 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত