রাজশাহী ধর্মসভা মন্দিরে প্রধান মন্ত্রী, রোপণ করলেন রক্তচন্দনের চারা

রাজশাহী প্রতিনিধি

রাজনীতি

বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর গণকপাড়ায় অবস্থিত ধর্মসভা মন্দিরে পৌছালে প্রধান মন্ত্রীকে স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির নেতারা। তাদের মধ্যে

2026-10-20T18:56:46+06:00
2026-10-20T18:56:46+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
রাজনীতি
রাজশাহী ধর্মসভা মন্দিরে প্রধান মন্ত্রী, রোপণ করলেন রক্তচন্দনের চারা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৫৬ পিএম  
ছবি: যাযাদি
বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর গণকপাড়ায় অবস্থিত ধর্মসভা মন্দিরে পৌছালে প্রধান মন্ত্রীকে স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির নেতারা। তাদের মধ্যে ছিলেন রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকার, সহসভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ অশোক কুমার সরকার এবং পুরোহিত বিদ্যুৎ কুমার মজুমদার।

মন্দিরে উপস্থিত পূজার্থী ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান। পরে মন্দির প্রাঙ্গণে রক্তচন্দন গাছের একটি চারা রোপণ করেন।

রাজশাহী ধর্মসভা জেলার অন্যতম ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান। দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর মন্দিরটির পূজামণ্ডপে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।

এর আগে মঙ্গলবার বিকেলে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর।

রাজশাহীর কর্মসূচি শেষে প্রধান মন্ত্রীর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এর আগে সকালে তিনি রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপও পরিদর্শন করেন।
  বিষয়:   তারেক রহমান  রাজশাহী ধর্মসভা  দুর্গাপূজা  রক্তচন্দন 


রাজনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত