মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তত্ত্বাবধায়ক-আরএমও’র বিরুদ্ধে ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

সারাদেশ

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার’র তত্ত্বাবধায়ক ও আরএমও’র বিরুদ্ধে ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ করেছেন মৌলভীবাজার-৩ আসনের

2026-10-20T19:09:05+06:00
2026-10-20T19:09:05+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তত্ত্বাবধায়ক-আরএমও’র বিরুদ্ধে ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:০৯ পিএম  
ছবি-যাযাদি
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার’র তত্ত্বাবধায়ক ও আরএমও’র বিরুদ্ধে ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।

সোমবার দুপুরে জেলার কুলাউড়া উপজেলা সদরের মেরিনা স্কয়ারে ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ তুলেন।

তিনি বলেন, বাজেটে বিপুল অর্থ বরাদ্দ সত্ত্বেও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাক্সিক্ষত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি অভিযোগ তুলে বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মৌলভীবাজারে কোন দরপত্র ছাড়াই ১ কোটি ২০ লাখ টাকা যৌথভাবে এই অর্থ উত্তোলন করেছেন। 

বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।

নাসের রহমান বলেন, বাজেট বরাদ্দ বৃদ্ধি পেলেও তৃণমূল পর্যায়ের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পর্যাপ্ত নজরদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এ খাতের সুফল জনগণ পাচ্ছে না।

এ সময় তিনি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়নে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছেন বলেও জানান।

সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাত ও করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার জন্য তিনি বিত্তবান ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে তার প্রতিষ্ঠান সারা দেশে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক আধুনিক উদ্যোাগ পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. জাকির হোসেন ও কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। 

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত