পাংশায় বিশাল শোভাযাত্রা মোটর সাইকেল বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা

পাংশা প্রতিনিধি

সারাদেশ

বিশাল এক মোটর সাইকেল বহর নিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের ১৩ টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আার্থিক

2026-10-20T19:18:58+06:00
2026-10-20T19:18:58+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পাংশায় বিশাল শোভাযাত্রা মোটর সাইকেল বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা
পাংশা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:১৮ পিএম  
ছবি-যাযাদি
বিশাল এক মোটর সাইকেল বহর নিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের ১৩ টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আার্থিক সহায়তা প্রদান করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী তরুন সমাজ সেবক মো: রবিউল ইসলাম পলাশ।

কয়েশত নেতাকর্মী নিয়ে চেয়রম্যান প্রার্থী পলাশ এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি মন্দিরে উপস্থিত স্থানীয় নারী-পুরুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর পক্ষ থেকে মন্দির কমিটির নিকট আর্থিক সহযোগিতা প্রদান করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম পলাশ বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। সেই ধারাবাহিকতায় আমিও আমার দল এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদের দিকনির্দেশনায় আমার নির্বাচনী এলাকায় উৎসবকে শান্তিপূর্ণ করতে কাজ করছি। তাই আপনাদের যে কোন সমস্যায় আমি দিবা-রাত্রি আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। দল আমাকে মনোনয়ন দিলে সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সরিষা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি আশাবাদী, আপনারা আমাকে সমর্থন দিয়ে এই কাজগুলো বাস্তবায়নে সহযোগিতা করবেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত