দলে থেকে মুনাফেকি করলে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রথম পাতা

* ইউপি নির্বাচনে দলের মনোনীত ব্যক্তির পক্ষেই কাজ করতে হবে* স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উইনিং ক্যান্ডিডেট খুজছে বিএনপিনির্দেশনা না মেনে

2026-10-21T00:00:00+06:00
2026-10-21T13:16:40+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
প্রথম পাতা
দলে থেকে মুনাফেকি করলে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না
তৃণমূলে আইন মন্ত্রীর সতর্ক বার্তা
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২১.১০.২০২৬ ১:১৬ পিএম (প্রিন্ট সংস্করণ)
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
* ইউপি নির্বাচনে দলের মনোনীত ব্যক্তির পক্ষেই কাজ করতে হবে
* স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উইনিং ক্যান্ডিডেট খুজছে বিএনপি

নির্দেশনা না মেনে দলের মধ্য থেকে মুনাফেকি করলে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে  না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই পথে কেউ বাধার সৃষ্টি করলে দলে তার কোনো জায়গা হবে না।’ মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইউপি নির্বাচনে দলের মনোনীত ব্যক্তির পক্ষেই কাজ করতে হবে
আইন মন্ত্রী বলেন, ‘আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। স্থানীয় নির্বাচনে কিভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধান মন্ত্রী একটি দিকনির্দেশনা দেবেন। প্রতিটি ইউনিয়নের বিস্তারিত তথ্য প্রধান মন্ত্রীর নিজস্ব কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে। নির্দেশনা না মেনে দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না।’


স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উইনিং ক্যান্ডিডেট খুজছে বিএনপি
তিনি বলেন, ‘আগামী স্থানীয় নির্বাচনে দল উইনিং ক্যান্ডিডেট (জয়ী হওয়ার মতো প্রার্থী) খুজছে। দলের বড় কোনো নেতা মনোনয়ন পেয়েও যদি তার পরাজয়ের শঙ্কা থাকে, তাহলে যত বড় নেতাই হোক না কেন, তাকে সুযোগ দেয়া হবে না।’ তিনি আরো বলেন, ‘আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কি হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যাবে আসবে না।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, ‘দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ বিকল্প কিছু করলে কিংবা দলের সঙ্গে মুনাফেকি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার আমারও আছে। আমরা সবকিছুর ওপর নজর রাখছি।’
উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। এছাড়া সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত