বোলিংয়েও মনোযোগ মুমিনুলের

স্পোর্টস

বাংলাদেশের টেস্ট দলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে চান মুমিনুল হক। দীর্ঘদিন ধরে নিয়মিত বোলিং না করলেও এবার নিজেকে প্রস্তুত

2026-10-23T00:00:00+06:00
2026-10-23T15:53:52+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
স্পোর্টস
বোলিংয়েও মনোযোগ মুমিনুলের
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ৩:৫৩ পিএম (প্রিন্ট সংস্করণ)
মুমিনুল হক

বাংলাদেশের টেস্ট দলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে চান মুমিনুল হক। দীর্ঘদিন ধরে নিয়মিত বোলিং না করলেও এবার নিজেকে প্রস্তুত করছেন বাহাতি এই স্পিনার। সামনে ব্যস্ত টেস্ট সূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সেই ব্যস্ততা। তার আগে বোলিংয়ে বাড়তি দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মুমিনুল।

চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ টেস্ট দলের বেশির ভাগ সদস্য এখন ইউনাইটেড আরব এমিরেটসে। তবে টেস্ট দলের বিশেষজ্ঞ কৃকেটারদের কেউ কেউ দেশে অনুশীলন করছেন। তাদের মধ্যে মুমিনুল ও ওপেনার সাদমান ইসলাম বাংলাদেশ কৃকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। সাদমান যেখানে ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছেন, সেখানে দীর্ঘ সময় বোলিং করেছেন মুমিনুল।

কৃকেট-বিষয়ক ওয়েবসাইট কৃকবাজকে বাংলাদেশ দলের এক কর্মকর্তা জানিয়েছেন, মুমিনুল এখন বোলিংয়ে মনোযোগ দিচ্ছেন। মূল উদ্দেশ্য, প্রয়োজনের সময় অধিনায়কের হাতে বোলিংয়ের আরেকটি বিকল্প তুলে দেওয়া। বিশেষ করে, টানা অনেক ওভার বোলিং করা স্পিনারদের বিশ্রাম দিতে কাজে লাগতে পারেন মুমিনুল।

দলীয় ব্যবস্থাপনার ওই সদস্য বলেন, ‘মুমিনুল জানে কীভাবে বোলিং করতে হয়। মাঝের ওভারগুলোতে সে কয়েক ওভার বল করতে পারলে দলের জন্য খুবই উপকারী হবে। তাইজুল অনেক ওভার বোলিং করে। মাঝেমধ্যে মুমিনুলের কারণে সে বিশ্রাম পেলে আরও সতেজ হয়ে ফিরতে পারবে। তা ছাড়া দুজনের বোলিংয়ের ধরন আলাদা হওয়ায় দলে বৈচিত্র্যও আসবে।’

প্রয়োজনে মেহেদী হাসান মিরাজের বিকল্প হিসেবেও মুমিনুলকে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। একটানা অনেক ওভার বোলিং করা স্পিনারদের বিশ্রাম দিতে সাধারণত পেসারদের আনা হয়। তবে পেসারদের কাজের চাপের বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। এ ক্ষেত্রে মুমিনুলের বোলিং কার্যকর হতে পারে।

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মুমিনুলকে বোলিংয়ে মনোযোগ দিতে বলেছেন। দলের পক্ষ থেকে পাওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। এখন আর খণ্ডকালীন বোলারের মানসিকতা নিয়ে নয়, বরং সুযোগ পেলে উইকেট নেয়ার লক্ষ্য নিয়েই বোলিং করতে চান তিনি।
মুমিনুল সর্বশেষ টেস্টে বোলিং করেছিলেন ২০২৩ সালে, সিলেটে নিউ জিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ৩.১ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি- যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান।

স্পোর্টস- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত