প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ৯:৪৮ পিএম (প্রিন্ট সংস্করণ)
ব্যাটিংয়ে জাতীয় দলের টানা ব?্যর্থতায় প্রবল চাপে থাকা মোহাম্মদ আশরাফুল থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাবেক এই অধিনায়কের জায়গায় অন্তর্বর্তীকালীন ব?্যাটিং কোচ হিসেবে লিটন দাস, মুশফিকুর রহিমদের সঙ্গে কাজ করবেন মোহাম্মদ সালাউদ্দিন।
এই তথ?্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কৃকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস, ‘মোহাম্মদ আশরাফুলের সঙ্গে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির চুক্তি আছে। তবে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি জাতীয় দলের সঙ্গে থাকছেন না। আপাতত এই সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন কাজ করবেন।’
গত নভেম্বরে জাতীয় দলের ব?্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান আশরাফুল। গত জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলে বাংলাদেশ। ওই সফরে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ হারে প্রবল সমালোচনা হয় দলের ব্যাটিংয়ের। পরে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে জেতে বাংলাদেশ।