প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ৯:৪১ পিএম (প্রিন্ট সংস্করণ)
মোহাম্মদ নাঈম মাহফিজুল ইসলামচার ম্যাচের মধ্যে বৃষ্টির কারণে একটি ম্যাচে প্রথম দিনে টসই হয়নি। বাকি তিন ম্যাচের দুটিতে দেখা গেছে সেঞ্চুরি। আরেক ম্যাচে সেঞ্চুরি না এলেও রংপুর পেয়েছে ভালো সংগ্রহ। জাতীয় কৃকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলাম। দুই জনই পেয়েছেন সেঞ্চুরি। দিন শেষে নাঈম অপরাজিত ১৭১ রানে, মাহফিজুল ১৫৬ রানে। দুই জনের সামনেই এখন ডাবল সেঞ্চুরির হাতছানি।
নাঈমের সেঞ্চুরিতে ঢাকার ২৯৩
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল দলটি। তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি তাদের। মোহাম্মদ নাঈমের দুর্দান্ত সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে প্রথম দিন শেষে ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ২৯৩ রান। ৮৮ বলে ফিফটি, ১৪৩ বলে সেঞ্চুরি এবং ২১৬ বলে দেড় শ রান পূর্ণ করেন নাঈম। প্রথম শ্রেণির কৃকেটে এটি তার সপ্তম সেঞ্চুরি। দিন শেষে ২৪২ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১৭১ রান করে অপরাজিত আছেন এই ওপেনার।
মাহফিজুলের সেঞ্চুরি
জাতীয় কৃকেট লিগে ফিরেই সেঞ্চুরি পেয়েছেন মাহফিজুল ইসলাম। বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে তার অপরাজিত ১৫৬ রানের ইনিংসে ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯৯ রান করেছে ময়মনসিংহ।
জাতীয় কৃকেট লিগে আগের ৬ ইনিংসে দুটি ফিফটি ও দুটি সেঞ্চুরি করেছিলেন মাহফিজুল। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেখানে ব্যাট হাতে ভালো করতে পারেননি। ৮ বল খেলে করেছিলেন মাত্র ৪ রান। এক দিন পর জাতীয় লিগে ফিরেই আবারো সেঞ্চুরি করে নিজের সামর্থ্যরে প্রমাণ দিলেন এই ব্যাটসম্যান। চলতি আসরে এটি তার তৃতীয় সেঞ্চুরি, প্রথম শ্রেণির কৃকেটে চতুর্থ। চট্টগ্রামের হাসান মুরাদ নিয়েছেন ৩ উইকেট।
রংপুরের ৩২০ রান
সিলেটের একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে রংপুরও প্রথম দিন শেষ করেছে ভালো অবস্থানে। কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি না পেলেও মিম মোসাদ্দেক ও আব্দুল্লাহ আল মাহমুদের ব্যাটিংয়ে ৫ উইকেটে ৩২০ রান তুলেছে দলটি। মামুন ৬১ ও আলাউদ্দীন বাবু ৪৬ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
অন্যদিকে কক্সবাজারে সিলেট ও খুলনার ম্যাচে বৃষ্টির বাধায় প্রথম দিনে টসই করা সম্ভব হয়নি। ফলে চার ম্যাচের এই রাউন্ডের একটি ম্যাচে খেলা গড়ায়নি মাঠে।