জাতীয় ব্যাডমিন্টনে দশ লাখ টাকার প্রাইজমানি

স্পোর্টস রিপোর্টার

স্পোর্টস

‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ’ শুরু হচ্ছে আজ থেকে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ২৮ অক্টোবর

2026-10-23T00:00:00+06:00
2026-10-23T15:54:09+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
স্পোর্টস
জাতীয় ব্যাডমিন্টনে দশ লাখ টাকার প্রাইজমানি
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ৩:৫৪ পিএম (প্রিন্ট সংস্করণ)

‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ’ শুরু হচ্ছে আজ থেকে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা। এবারের চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮টি দলের ৬১৬ জন শাটলার অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৮১ জন নারী এবং ৫৩৫ জন পুরুষ খেলোয়াড় রয়েছেন। 

সংবাদ সম্মেলনে দেশের ব্যাডমিন্টনে নতুন প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান। ১০ লাখ টাকার প্রাইজমানির টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ ৪০ হাজার, রানার আপ পাবেন ১ লাখ টাকা। নারী এককে চ্যাম্পিয়ন ১ লাখ এবং রানার্সআপের জন্য থাকছে ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ ৪০ হাজার, রানার্স আপ ১ লাখ টাকা, নারী দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ, রানার্সআপ ৬০ হাজার এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ এবং রানার্সআপের জন্য থাকছে ৬০ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে বিশেষ পুরস্কার ইলেকট্রিক মোটর সাইকেল। ইনজুরি থেকে পুরো সেরে না ওঠায় গত আসরের পুরুষ এককে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ এবার অংশ নিচ্ছেন না। তবে রানার্সআপ বাংলাদেশ সেনা বাহিনীর আল আমিন জুমার থাকছেন। এ ছাড়া নারী এককে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনা বাহিনীর নাসিমা খাতুন, রানার্সআপ উর্মি আক্তারসহ (বাংলাদেশ সেনা বাহিনী) শীর্ষ খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

স্পোর্টস- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত